শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা আহসানুল করিম লাছু গ্রেপ্তার

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা আহসানুল করিম লাছু গ্রেপ্তার

বিএনপি অফিসে ভাঙচুরের মামলায় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহসানুল করিম লাছুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি গাইবান্ধা শহরের শাপলাপাড়া এলাকার বাসিন্দা এবং জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন।

সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার বলেন, বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর মামলায় আহসানুল করিম লাছুকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই গাইবান্ধা জেলা বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় দুটি মামলা করে বিএনপি ও যুবদল। মামলায় আওয়ামী লীগের শতাধিক নেতার নাম উল্লেখসহ বেশ কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com