শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৈয়ব আলী (৪৮)কে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ‘তিন ভাই বোন হোটেল’ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‎র‍্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

‎গ্রেফতারকৃত তৈয়ব আলী পলাশবাড়ী উপজেলার রামপুরা গ্রামের মৃত সাহেব আলী গাছুর ছেলে। তার বিরুদ্ধে গাইবান্ধা, দিনাজপুর, বগুড়া ও জয়পুরহাট জেলাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরিসহ ১১টিরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

‎র‍্যাব জানায়, গ্রেফতারের পর তৈয়ব আলীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com