শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবী

আনোয়ার হোসেন   |   সোমবার, ২১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবী
১৯

গাইবান্ধার সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটসহ অন্যান্যদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক এর দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) এলাকাবাসীর পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১০ সেপ্টেম্বর সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনী কথিত অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধারে অভিযান চালায়।

এই অভিযানে তাদেরকে শারীরিক নির্যাতন চালানো হয়। এতে সুইটসহ কয়েকজন আহত হয়। পরে তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে শফিকুল ইসলাম বগুড়ার শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহরাব হোসেন আপেল গাইবান্ধা জেনারেল হাসপাতালে মারা যান।

অভিযানের ঘটনায় ইউপি চেয়ারম্যান সুইটসহ কয়েকজনের নামে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার প্রতিবাদে স্মারকলিপিতে ৫ দফা দাবি উল্লেখ করা হয়। দাবিগুলো হচ্ছে, সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটসহ সকলের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, হত্যাকাণ্ডের সাথে জড়িত ইন্ধনদাতাসহ সব ব্যক্তিকে গ্রেফতার, হত্যা প্রচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অভিযানের নামে বিচার বহিভুর্তভাবে সোহরাব হোসেন আপেল ও শফিকুল ইসলামের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত দুই পরিবার ও আহত পরিবারের সদস্যদের পুনর্বাসন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, আজাদুল ইসলাম আজাদ, শামসুল হক, দেলোয়ার হোসেন, সোহেল কবির মোল্লা প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com