শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
১০

মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ- স্লোগানে গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। স্থানীয় দারুল আমান ট্রাস্ট থেকে বিশাল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর পার্কের শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের সহকারী সম্পাদক ওমর সানি, জেলা অফিস সম্পাদক ইউসুফ আলী, অর্থ সম্পাদক ফাহিম মন্ডল, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, গাইবান্ধা সরকারি কলেজ শাখা সভাপতি মো. জাহিদুল ইসলাম, কলেজ শাখার কার্যক্রম সম্পাদক আরিফুল ইসলাম, শহর সভাপতি হুমায়ুন ফারহান সাদিক প্রমুখ।

বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে ইসলামের মহান জীবন বিধান প্রতিষ্ঠা করা গেলে মানুষের কল্যাণ হবে। ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা সততা ও তাদের মানবিক গুণাবলী দিয়ে মানুষের পাশে ইস্পাত দৃঢ় ঐক্যে দাঁড়াবে। এছাড়াও তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রশিবিরের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com