আনোয়ার হোসেন: | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৪৯ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধা জেলার প্রত্যন্ত অঞ্চলে শুরু হয়েছে মিষ্টি শীতের আমেজ। ভোর বেলা হালকা কুয়াশার চাদরে ঢাকা পড়ছে প্রকৃতি ও পরিবেশ। নতুন ধানের শীষে জমে থাকা শিশির বিন্দু মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে।
স্থানীয়রা বলছেন, প্রকৃতি এবার বেশ মনোমুগ্ধকর আবেশ নিয়েই শীতের আগমনী বার্তা পৌঁছে দিচ্ছে।
ভোর বেলা সাদা কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে দূরের জনপদ। চোখ মেললেই কুয়াশা মাখা আর শিশির ভেজা প্রকৃতি। হালকা মোলায়েম শীতের বাতাসে দোল খাচ্ছে গাছের পাতা।
নতুন ধানের শীষ আর পাতায় পাতায় জমে থাকা শিশির বিন্দু মনে করিয়ে দিচ্ছে শীতের পিঠা পার্বণের কথা। ফুটতে শুরু করেছে ধান। আগাম ধানের শীষে ধরেছে হলুদ রং। শুরু হয়েছে নানা রকমের ফুল আর পাখিদের আনাগোনা।
ভোর বেলা হালকা শীতের কাপড় গায়ে রাস্তায় চলছে শিশুদের হাঁটাহাঁটি। আমেজ ছড়ানো শীতের প্রকৃতির সাথে মানুষের অভূতপুর্ব মাখামাখি। এমন দৃশ্যই এখন বিরাজ করছে গাইবান্ধায়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com