আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ২৩ মার্চ ২০২৫ | প্রিন্ট | ৯৯ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় সড়কে যানজটে আটকা পড়ে কাভার্ড ভ্যানের চাপায় আলম মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
২৩ মার্চ রোববার বিকেল ৫টার দিকে জেলার গোবিন্দগঞ্জ পৌর শহরের জনতা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আলম মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনয়নের অনন্তপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। তিনি একটি সিগারেট কোম্পানির স্থানীয় সেলসম্যানের দায়িত্ব পালন করছিলেন বলে জানা যায়।
স্থানীয়রা জানান, জনতা ব্যাংকের সামনে মোটরসাইকেল চালিয়ে পাশকাটিয়ে যাওয়ার সময় যানজটে আটকা পড়ে। প্রথমে অটোভ্যানের সাথে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের চাপায় পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন এদুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com