শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

আনোয়ার হোসেন   |   সোমবার, ২১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে পণ্যবাহী কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে আলেয়া (৩) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আলেয়া উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামের মাহামুদ মিয়ার মেয়ে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শিশুটি তার মায়ের সঙ্গে রিকসাভ্যানে সেনা সদস্য বাবার কর্মস্থল সিরাজগঞ্জ যাচ্ছিল।

পথে ঢোলভাঙ্গা বাজার এলাকায় বেপরোয়া গতির অপর একটি রিকসাভ্যান তাদের রিকসাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে আলেয়া। এ সময় গাইবান্ধাগামী একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশুটি। পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহসহ কাভার্ডভ্যানটি আটক করে থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com