| বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৬৩ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় একটি গুদামঘরে আত্মহত্যা করলেন বদিয়ার রহমান (৬৫) নামে এক কর্মচারী। ঘটনাস্থল পরিদর্শন পূর্বক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর বাজারের ব্যবসায়ী লিটনের পাটের গুদামঘরে।
নিহত বদিয়ার রহমান জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই গুদামের কর্মচারী ছিলেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বদিয়ার রহমান সকালে বাড়ি থেকে এসে গুদাম খোলেন। পরে গুদামে ঢুকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখা যায়। তিনি দীর্ঘদিন থেকে ওই গুদামে কাজ করেছেন।
গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে ওই বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com