শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় গ্রামীণ রাস্তা সংস্কার করলেন জামায়াতে ইসলামী

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ২৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় গ্রামীণ রাস্তা সংস্কার করলেন জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গ্রামীণ রাস্তা সংস্কারের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারী গাইবান্ধা-৩(সাদুল্লাপুর -পলাশাবাড়ী) আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

গতকাল সোমবার (২৩ জুন) বিকালে খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জামায়াতের নেতাকর্মীরা গ্রামীণ রাস্তার সংস্কারের ব্যবস্থা করেন। জানা যায়, ২ নম্বর ওয়ার্ডের পাকার মাথা আব্দুলের বাড়ী থেকে মধ্য ফুলবাড়ীর বকের ভিটা পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গায় খানাখন্দ থাকায় চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নজরে এলে তাঁরা ইট-বালু দিয়ে ওই রাস্তা সংস্কার করে মানুষের জন্য চলাচলের উপযোগী করে তোলেন । মধ্য ফুলবাড়ীতে গ্রামীণ রাস্তা সংস্কার উদ্বোধন পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার সভাপতি মাও: আব্দুল আজিজ,সেক্রেটারি আবুল বাশার, যুব বিভাগের সভাপতি এস এম সামিউল্লাহ সলিল,সেক্রেটারি ওমর ফারুক ওয়ার্ড সভাপতি সবুজসহ ইউনিয়নের টিম সদস্যবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com