শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের
১৭

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মামুন মন্ডল (২৯)কে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সাদুল্লাপুর থানায় মামলাটি দায়ের করেন নিহত আব্দুল্লাহ আল মামুনের পিতা আব্দুল মান্নান মন্ডল। মামলায় জ্ঞাত ২৭ জনসহ অজ্ঞাত আরও ২০-২২ জনকে আসামি করা হয়। জ্ঞাত আসামিদের মধ্যে ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক কর্মীও রয়েছে। নিহত আব্দুল্লাহ আল মামুন ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের বাসিন্দা।

মামলায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার
(১৩ ফেব্রুয়ারি) বিকেলের দিকে অজ্ঞাত এক ব্যক্তি আব্দুল্লাহ আল মামুনকে ফোন করে ডেকে নেয়। এর কিছুক্ষণ পর আসামিরা জামদানি ঘাটের পার্শ্বে ধাপেরহাট বন্দর সড়কে মামুনকে মারপিট করে ফেলে রেখে যায়। স্বজনরা এ ঘটনার খবর পেয়ে আহত মামুনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এরই মধ্যে আসামিরা আব্দুল মান্নান মন্ডলের বসতবাড়ির গেটের সামনে এসে গালি-গালাজসহ গেটে ধাক্কা দিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখান।

দায়েরকৃত এ মামলায় ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারসহ এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবী জানানো হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, আব্দুল্লাহ আল মামুন নামের এক যুবককে হত্যার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com