শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ, পুলিশ ও সেনা সদস্যসহ আহত ৩

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ, পুলিশ ও সেনা সদস্যসহ আহত ৩
১১

গাইবান্ধায় জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে পুলিশ ও সেনা সদস্যসহ ৩ জন আহত হয়েছে। আহতদের রংপ‌ুর মে‌ডি‌কেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়া‌রী) বিকেলে গাইবান্ধার ফুলছ‌ড়ি উপ‌জেলার কাতলামা‌রি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে ।

স্থানীয়রা জানায়, কাতলামারি গ্রামের মুক্তিযোদ্ধা আনসার আলী মন্ডল ও সাবেক ইউপি সদস্য মধু মন্ডল গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। মঙ্গলবার বিকেলে বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সেনা সদস্য রুহুল আমিন ও পুলিশ সদস্য জাকির হোসেনসহ ব্যবসায়ী রতন মিয়া গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের আহত কয়েকজনকে গাইবান্ধা জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সংঘর্ষের পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com