শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় জিএম চৌধুরী মিঠুর নাগরিক শোকসভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় জিএম চৌধুরী মিঠুর নাগরিক শোকসভা অনুষ্ঠিত
১৮

গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক, সাবেক পৌর কাউন্সিলর ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার সাবেক আহ্‌বায়ক জিএম চৌধুরী মিঠুর স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আয়োজনে স্থানীয় গানাসাস মিলনায়তনে এ নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়।

সভায় বুদ্ধিজীবী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। শুরুতেই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁর ত্যাগ ও কর্মময় জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

‎সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোকসভায় বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় সহ-সম্পাদক মিহির ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মাহামুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, সাংবাদিক গোবিন্দলাল দাস, গানাসাস কার্যকরী সভাপতি শাহজাহান খান আবু, জাসদ জেলা সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, গণফোরাম জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, জিএম চৌধুরী মিঠুর বড় ভাই মহসীন চৌধুরী শামীম, সাবেক বাসদ নেতা ওমর হাবীব বাদশা, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আব্দুল মোত্তালেব মন্ডল, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সদস্য জুয়েল মিয়া, রাস্ট্র সংস্কার আন্দোলনের মৃনাল কান্তি বর্মন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ফিরোজ আহমেদ, বাসদ মাকর্সবাদী জেলা সদস্য পরমানন্দ দাস, ওয়ার্কার্স পার্টির জেলা নেতা কামরুল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসরাত জাহান লিপি প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, সংগঠনের সদস্য সচিব অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান।

বক্তারা বলেন, জিএম চৌধুরী মিঠু নানা ধরণের সামাজিক ও নাগরিক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর জীবন ছিল বহুমুখী কর্মকান্ডে উজ্জ্বল। বরেণ্য এই ব্যক্তিত্ব নিজ কর্মগুণেই সমাজের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন। তিনি আজীবন নিজেকে যুক্ত রেখেছিলেন মানবতার সেবা ও সামাজিক কর্মকান্ডে। তিনি ছিলেন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের চেতনার একজন মানুষ।

বক্তারা আরও বলেন, মিঠু ছিলেন সংগ্রামী প্রতিবাদী ও অকুতোভয় একজন মানুষ। তেমনটি করার মত লোকও দুর্ভাগা দেশ থেকে বিলীন হতে চলেছে। অসাধারণ প্রজ্ঞাবান, প্রথিতযশা এই মহান ব্যক্তিত্বের আত্মার শান্তি কামনা করেন বক্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com