শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু
১৬

গাইবান্ধায় একটি রাইচ মিলের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত (৪০) এক চোরের মৃত্যু হয়েছে। ট্রান্সফরমারসহ ওই চোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালের দিকে ঘটনাটি ঘটে জেলার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর (উত্তরপাড়া) এলাকায়।

স্থানীয়রা জানান, গয়েশপুর (উত্তরপাড়া) গ্রামের মৃত ফেলান ব্যাপারীর ছেলে ইব্রাহীম ব্যাপারী প্রায় একযুগ আগে বৈদ্যুতিক সংযোগ নিয়ে রাইচ মিল পরিচালনা করে আসছেন। এরই মধ্যে বুধবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে একটি সংঘবদ্ধ চোরের দল একটি বৈদ্যুতিক খুঁটি থেকে দু’টি ট্রান্সফরমার খুলে নেয়। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে এক চোর ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনাটি টের পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে চোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে রাইচ মিল মালিক ইব্রাহীম ব্যাপারী বলেন, আমার মিলের বৈদ্যুতিক খুঁটিতে তিনটি ট্রান্সফরমার ছিল। এর মধ্যে দু’টি খুলেছে চোরের দল। এর একটি নিয়ে গেছে আরেকটি মাটিতে ফেলে রেখে গেছে। এই চোরের দলের একজন বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে নিহত হয়েছেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যাই। সেখান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধারসহ একটি ট্রান্সফরমার জব্দ করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com