শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলার নবাগত পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত পুলিশ সুপার নিজ পরিচিতি প্রদান করেন এবং সাংবাদিকদের সঙ্গে পরিচয় পর্ব সম্পন্ন করেন।

মতবিনিময়কালে তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং গণমাধ্যমকর্মীদের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সংবাদকর্মীরা সমাজের দর্পণ। আইনশৃঙ্খলা রক্ষায় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবার সহযোগিতা নিয়ে গাইবান্ধা জেলার উন্নয়নে কাজ করতে চাই।”

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের প্রস্তাবগুলো শোনেন। সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

উল্লেখ্য, নিশাত অ্যাঞ্জেলা সম্প্রতি গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com