শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় নিখোঁজের ১দিন পর মফিদুলের মরদেহ উদ্ধার

আনোয়ার হোসেন:   |   মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় নিখোঁজের ১দিন পর মফিদুলের মরদেহ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হবার ১ দিন পর মফিদুল ইসলাম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের কানি চরিতাবাড়ী তিস্তা নদীতে পড়ে যাবার স্থানের আধা কিলোমিটার ভাঁটি থেকে মফিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে রংপুরের ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

নিহত মফিদুল ইসলাম হরিপুর ইউনিয়নের কানি চরিতাবাড়ী গ্রামের কুদ্দুস মুন্সীর ছেলে।

এর আগে সোমবার দুপুর সাড়ে ৩টায় বাড়ি থেকে নদী পথে বাজার করতে যাবার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন ওই যুবক।মরদেহ উদ্ধার বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) গোলজার রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ওই যুবক বিকেলে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে হঠাৎ মৃগী রোগাক্রান্ত হলে নৌকা থেকে পড়ে যান। তখন নৌকার অন্যান্য লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) গোলজার রহমান মুঠোফোনে বলেন, সোমবার রাতে রংপুর থেকে ডুবুরীদল আসলেও রাত হবার কারণে অভিযান চালানো সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে ডুবুরী দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযান চলাকালে জেলের বেড়জালে নিখোঁজ ওই যুবকের মরদেহ দুপুরের দিকে উঠে আসে।

তিনি আরও বলেন, ওই যুবক তিস্তার শাখা নদীতে পরলেও স্রোতের কারণে পড়ে যাওয়া স্থানের প্রায় আধা কিলোমিটার দূরে তিস্তার মূল নদী থেকে তাকে উদ্ধার করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com