শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় নিখোঁজ বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় নিখোঁজ বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার
১৬

গাইবান্ধার সাদুল্লাপুরে সাঁতরে ঘাঘট নদী পার হতে গিয়ে নিখোঁজের একদিন পর, বৃদ্ধ কৃষক তসলু ব্যাপারীর (৭২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গুচ্ছগ্রামের সামনে ঘাঘট নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তসলু ব্যাপারী উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের মৃত ময়েন ব্যাপারীর ছেলে।

এর আগে, গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের ঘাঘট নদী সাঁতরে পার হবার সময় হঠাৎ পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও হামিন্দপুর গ্রামের বাসিন্দা মো. সাইদুল মিয়া জানান, নিখোঁজের পর স্থানীয় লোকজন ছাড়াও রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে নেমে অনেক চেষ্টা করেও তার সন্ধান পায়নি। আজ সকালে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দুরে ঘাঘট নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এরপর দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

স্থানীয়দের মতে, নদীতে,পানির বৃদ্ধির ফলে প্রবল স্রোতের কারণে তীরে পৌঁছাতে না পেরে তলিয়ে যান বৃদ্ধ কৃষক তসলু ব্যাপারী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com