শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় পাতা খেলার বিজয়ীদের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় পাতা খেলার বিজয়ীদের পুরস্কার বিতরণ
৪৭

 

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা সদর উপজেলার কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে দু’দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়।

এই পাতা খেলায় কয়েকটি ইউনিয়ন, শহরসহ বিভিন্ন এলাকার দুর দুরান্তর থেকে আসা কয়েক হাজার দর্শক খেলার আনন্দ উপভোগ করেন। প্রকৌশলী শামীম প্রামানিক বাদলের সার্বিক সহযোগিতায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে প্রামানিক ট্রেডার্সের সৌজন্যে এই খেলার আয়োজন করা হয়।

খেলা পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসেন, গাইবান্ধার বিশিষ্ট সমাজকর্মী প্রকৌশলী শামীম প্রামানিক বাদল, রাজনৈতিক ব্যক্তিত্ব ইউনুস আলী খান দুখু, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক জাহিদুল ইসলাম, শিক্ষক মাহমুদুল হাসান সবুজ প্রমুখ।

খেলা সম্পর্কে প্রকৌশলী শামীম প্রামানিক বাদল সকলের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা অর্জনের এবং একটি সুশৃঙ্খল চরিত্র গঠনের অন্যতম শক্তিশালী মাধ্যম। এটি তরুণদের মাঝে নেতৃত্বের গুণাবলী, একতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। খেলাধুলা করলে মনমানসিকতা ভালো থাকে। খেলাধুলার সাথে জড়িত থাকলে যুবকরা মাদক থেকে দুরে থাকবে এবং তারা কোন অন্যায় কাজে সম্পৃক্ত হবে না। তাই বছরের বিভিন্ন সময় ফুটবল, ক্রিকেট, নৌকা বাইচ প্রতিযোগিতা ও পাতা খেলাসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।

খেলা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com