শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক :   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ

‘অঙ্কুরে অঙ্কুরে বেঁচে থাকুক প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন জোনার ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ‘অঙ্কুর’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলার ভাতগ্রাম গার্লস স্কুল মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিয়াম নার্সারির প্রোপাইটর জিল্লুর রহমান জিল্লু।

ভাতগ্রাম গার্লস স্কুলের প্রধান শিক্ষক সৌরভ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জোনার ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান শাওন ও সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিক।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

কর্মসূচির আওতায় বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন আয়োজক ও অতিথিরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, জোনার ফাউন্ডেশনের সদস্য এবং স্থানীয় তরুণদের মধ্যে রিয়ন শেখ, রোহান, রিফাত ও নির্জনসহ অনেকে উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠন জোনার ফাউন্ডেশন জানায়, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব তৈরি, বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং সবুজ সমাজ গড়ে তোলার লক্ষ্যে অঙ্কুর কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com