শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় পালিত হলো বিশ্ব দুগ্ধ দিবস

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ০১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৬৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় পালিত হলো বিশ্ব দুগ্ধ দিবস
১০

‘দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে’ এ প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুন কুমার দত্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. শহিদুল ইসলাম আকন্দ, পুলিশ পরিদর্শক মোঃ মনির হোসেনসহ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ।

এ সময় বক্তারা ভ্যাক্সিনের গুরুত্ব, পশু খাদ্যের ভর্তুকি, ইন্সুরেন্স, বাজারজাতকরণ, ক্রেতা তৈরি করণ, দুধ স্কুল ফিডিং এবং দুগ্ধ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com