শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

আনোয়ার হোসেন   |   বুধবার, ১১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ২০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু
৫৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে সাহাদাত হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ১১ জুন) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত গোবিন্দগঞ্জ পৌর শহরের গোরস্থান পাড়ার মাসুদ হোসেনের ছেলে এবং গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা জানান, দুপুরে উপজেলা পরিষদের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করার সময় নিখোঁজ হয় সাহাদাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল অভিযান চালিয়ে পুকুরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান, খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com