ইসমাইল ইমন | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ৮৪ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় পুকুর থেকে ধলু শেখ (৫৫) নামের এক অন্ধ ভিক্ষুকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগাড়ী গ্রামের আব্দুল মজিদ ড্রাইভারের পুকুর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত ধলু শেখ একই উপজেলার কোচাশহর ইউনয়নের ছয়ঘড়িয়া গ্রামের ময়নুদ্দীন শেখের ছেলে। স্থানীয়রা ও পরিবারের লোকজন জানান, ধলু শেখ পেশায় একজন ভিক্ষুক, চোখেও কম দেখেন। গত ২ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। আজ (সোমবার) পুকুরে ভাসমান অবস্থান লাশ পাওয়ার সংবাদ পেয়ে স্বজনরা এসে তার মরদেহ শনাক্ত করে।
তাদের ধারণা, অসাবধানতাবশত পুকুরে পড়ে তার মৃত্যু হতে পারে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে। ইউডি মামলার প্রস্তুতি চলছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com