শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় বর্নাঢ্য আয়োজনে পালিত হলো দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী

আনোয়ার হোসেন:   |   বুধবার, ১৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় বর্নাঢ্য আয়োজনে পালিত হলো দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী

গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বর্নাঢ্য আয়োজনে পালিত হলো দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। কর্মসূচীর মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ র‌্যালি।

বুধবার (১৬ অক্টোবর) দৈনিক কালবেলার দ্বিতীয়
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ সুমন মিয়ার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সাবেক সভাপতি স্থানীয় দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কেএম রেজাউল হক এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক কালবেলার গাইবান্ধা জেলা প্রতিনিধি মোহাম্মদ সুমন মিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউন্নবী রাজু, দীপক কুমার পাল, কাজী জিয়াউল হাফিজ, রজতকান্তি বর্মন, কুদ্দুস আলম, আরিফুল ইসলাম বাবু, শফিউল ইসলাম, খালেদ হোসেন, জাভেদ হোসেন, খায়রুল ইসলাম, রিকতু প্রসাদ, মিলন খন্দকার প্রমুখ।

বক্তাগণ সংক্ষিপ্ত বক্তব্যে, দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য ও অগ্রযাত্রা কামনা করেন। তারা আশা করেন, পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি সুমন মিয়া জেলার সমস্যা ও সাফল্য তুলে ধরে সাংবাদিকতায় নতুন ধারার সৃষ্টি করবেন।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সংবাদিক শাহজাহান সিরাজ।

শেষে, দৈনিক কালবেলার সাফল্য কামনা করে কেক কাটা হয়। এরপর গাইবান্ধা প্রেসক্লাব চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com