শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় বাড়ি ফেরা হলো না ভ্যানচালক রাকিব মিয়ার

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ২১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় বাড়ি ফেরা হলো না ভ্যানচালক রাকিব মিয়ার
২৪

গাইবান্ধায় দিনের কর্ম শেষে রাতে বাড়ি ফেরা হলো না ভ্যানচালক রাকিব মিয়ার। প্রাণ দিতে হলো যাত্রীবাহী বাসের ধাক্কায়।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঠুটিয়াপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সাকিব মিয়া (২০) পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের রাইসমিল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার সকাল ১০টার দিকে সাকিব মিয়া তার ভ্যানগাড়ি চালিয়ে ব্রয়লার মুরগি আনার জন্য বাজারে দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঠুটিয়াপুকুর এলাকায় পৌঁছলে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তার ভ্যানে ধাক্কা দেয়। এতে  ঘটনাস্থলেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক সাকিব নিহত হন। এ ঘটনায় উত্তেজিত জনতা কিছুক্ষণ সড়ক অবরোধ করে।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ওই স্থানে সড়ক দুর্ঘটনায় রাকিব মিয়া নামের এক যুবক নিহত হয়েছে। খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com