শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় বাসচাপায় চেইন মাস্টার নিহত, আহত ২

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ০৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৫৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় বাসচাপায় চেইন মাস্টার নিহত, আহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় রইচ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে গেছে ঘাতক বাস।

শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে গোবিন্দগঞ্জ পৌরসভার চারমাথা এলাকায়।

নিহত রইচ উদ্দিন গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে চেইন মাস্টারের দায়িত্ব পালন করে আসছিলেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে চারমাথা মোড়ে দায়িত্ব পালনের সময় হঠাৎ ঢাকাগামী যাত্রীবাহী একটি দ্রুতগামী বাস রইচ উদ্দিনকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com