আনোয়ার হোসেন | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৬৪ বার পঠিত | পড়ুন মিনিটে
মানুষের মাঝে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল, ” হাত ধোয়ার নায়ক হোন”।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় গাইবান্ধা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, প্রকৌশলী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রদক্ষিন শেষে পুনোরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানেই হাত ধোয়া প্রদশর্নী ও অনুশীলনের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরি করা। আমরা যদি আমাদের পাঠ্যবইয়ের শিক্ষা অনুযায়ী নিয়মিত হাত ধোয়া এবং পরিচ্ছন্নতা বজায় রাখার অভ্যাস গড়ে তুলতে পারি, তবে অনেক মারাত্মক রোগ-জীবাণু থেকে নিজেদের রক্ষা করতে পারব।
তিনি আরো বলেন, পরিবেশসচেতনতা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতাই পারে আমাদের একটি সুস্থ, নিরাপদ ও রোগমুক্ত জীবন উপহার দিতে। হাত ধোয়া কর্মসুচিতে অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ। এছাড়া জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বেসরকারি সংস্থা, সেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com