শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দক্ষ,কর্মমুখী ও আত্মনির্ভরশীল জনশক্তি গড়ে তুলতে হবে-এমপি সান্টু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দক্ষ,কর্মমুখী ও আত্মনির্ভরশীল জনশক্তি গড়ে তুলতে হবে-এমপি সান্টু

দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দক্ষ,কর্মমুখী ও আত্মনির্ভরশীল জনশক্তি গড়ে তুলতে হবে-এমপি সান্টু

দেশ গঠনের দায়িত্ব শুধু যুবসমাজের নয়,এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কর্মমুখী এবং আত্মনির্ভরশীল জনশক্তি গড়ে তুলতে হবে। এ জন্য যুবকদের প্রযুক্তিগত জ্ঞান ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।”

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর উদ্যোগে যুব র‍্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন,প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টু। অনুষ্ঠানের আয়োজনে ছিলো উজিরপুর এডিপি,সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। ১ নভেম্বর বেলা ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম,উজিরপুর এপি,ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসাইন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নুর হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি ইয়াসমিন আক্তার পারুল,পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী, উদ্যোক্তা রাখী হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসাইন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নুর হোসেন।এ ছাড়াও উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা, যুব প্রশিক্ষণকেন্দ্রের প্রতিনিধি ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন।

এসময় প্রধান অতিথি আরও বলেন,বেকার ও কর্মহীন যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যতম কাজ। তিনি আরও বলেন, বর্তমান বিএনপির সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনের লক্ষ্যে বিভিন্ন ভাবে আর্থিক সহায়তা করছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com