শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আনোয়ার হোসেন:   |   মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীর উপর ছাত্রলীগের অতর্কিত হামলার প্রতিবাদে ও রাষ্ট্রপতিকে বহিষ্কারের দাবীতে গাইবান্ধার পলাশবাড়ীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে, “সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ ” এই শ্লোগানকে সামনে রেখে একটি বিক্ষোভ মিছিল পলাশবাড়ী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রর্দক্ষিন করে চৌমাথা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীর উপর ছাত্রলীগের অতর্কিত হামলার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রপতিকে বহিষ্কারের দাবী জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com