শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ব্যবসায়ীর ঘরে মিললো টিসিবি’র পণ্য, জব্দ করল প্রশাসন

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ব্যবসায়ীর ঘরে মিললো টিসিবি’র পণ্য, জব্দ করল প্রশাসন
৩৭

গাইবান্ধার সুন্দরগঞ্জে এক ব্যবসায়ীর ঘর থেকে টিসিবির পণ্য জব্দ করেছে প্রশাসন। পণ্যের মধ্যে রয়েছে ৮০ লিটার সয়াবিন তেল, ৮০ কেজি মসুর ডাল, ৪০ কেজি চিনি ও ২০০ কেজি চাল। ছাপড়হাটি ইউনিয়নের শোভাগঞ্জ বাজার এলাকার এক ব্যবসায়ীর গোডাউন থেকে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্য ইউপি সদস্য আনছার আলীর জিম্মায় রাখা হয়।বুধবার (১৬ এপ্রিল) বিকালে স্থানীয় জনতা পণ্যগুলো আটক করে। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে তা জব্দ করেন।

স্থানীয়রা জানান, উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের ৪০ জন উপকারভোগী কার্ডধারীর জন্য বরাদ্দকৃত টিসিবির পণ্য বিতরণ না করে ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন স্থানীয় ব্যবসায়ী বেলাল হোসেনের কাছে তা বিক্রি করে দেন। বুধবার দুপুরে বেলাল হোসেন পণ্যগুলো ভ্যানে করে শোভাগঞ্জ বাজারের পাশের গোডাউনে আনেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তা আটক করেন।

তারা আরও জানান, অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) গিয়ে ৮০ লিটার সয়াবিন তেল, ৮০ কেজি মসুর ডাল, ৪০ কেজি চিনি ও ২০০ কেজি চাল জব্দ করে ছাপড়হাটি ইউনিয়নের সদস্য আনছার আলীর জিম্মায় রাখেন।

ছাপড়হাটি ইউনিয়ন পরিষদের সদস্য আনছার আলী বলেন, ‘প্রশাসনের নির্দেশে জব্দকৃত টিসিবির পণ্য আমার জিম্মায় রাখা হয়েছে। উপজেলা প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে’।

তবে অভিযোগ অস্বীকার করে শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন বলেন, ‘ডিলার টিসিবির পণ্য উপকারভোগীদের মাঝে বিতরণ করেন। এখানে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে।’

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ ঘটনাস্থলে যান। তারা এক ব্যবসায়ীর গোডাউনে টিসিবির পণ্য পেয়ে তা জব্দ করেন এবং পরে সেগুলো এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়। বিষয়টি তদন্ত করে মামলা হবে কি না, তা পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com