শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ভিজিএফ এর চাল লুটপাট, বাঁধা দিতে গিয়ে ইউপি সচিবসহ কয়েকজন আহত

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ভিজিএফ এর চাল লুটপাট, বাঁধা দিতে গিয়ে ইউপি সচিবসহ কয়েকজন আহত
৩২

গাইবান্ধার ফুলছড়িতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করার সময় লুটপাট হয়েছে। ১৯ মার্চ বুধবার দুপুর আড়াইটার দিকে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদে এ লুটপাটের ঘটনা ঘটে। লুটপাটে বাঁধা দিতে গিয়ে ইউপি সচিব সহ কয়েকজন আহত হয়েছেন।

জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় এবারে উদাখালী ইউনিয়নের ৪ হাজার ৭৮টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের জন্য ৪০ দশমিক ৭৮ মেট্রিকটন চাল সরকার বরাদ্দ দেয়। বুধবার সকাল থেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা মনোয়ার হোসেনের উপস্থিতিতে উক্ত বরাদ্দকৃত চাল টোকেন অনুযায়ী বিতরণ করতে থাকেন সংশ্লিষ্টরা। দুপুর আড়াইটার দিকে চাল বিতরণের শেষ পর্যায়ে কিছু লোকজন বিতরণস্থল উদাখালী ইউপির চালের গুদামের সামনে উত্তেজনার সৃষ্টি করে। এর এক পর্যায়ে গুদামে অতর্কিত প্রবেশ করে চালের বস্তা লুটপাট করে। বাঁধা দিতে গিয়ে ইউপি সচিব নুর আলমসহ বেশ কয়েকজন আহত হন।

এবিষয়ে উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন আহমেদ বলেন, লুটপাটের ঘটনার পরপরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের বিষয়টি অবগত করার পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে বলে তিনি জানান।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ‘চাল বিতরণের শেষের দিকে আনুমানিক ২০/৩০ বস্তা (প্রতিবস্তা ৩০ কেজি) চাল থাকা অবস্থায় গুদামের দরজার সামনে টোকেনধারী ও টোকেন ছাড়াও কিছু লোকজন ভীড় করতে থাকে। একপর্যায়ে তারা দরজা ধাক্কা দিয়ে জোরপূর্বক ভিতরে প্রবেশ করে চালের বস্তা লুটপাট করে। আমরা বাঁধা দিয়ে রক্ষা করতে পারি নাই।’

বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আইনগত প্রক্রিয়ায় যাবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাকে এবিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি। প্রতিবেদন পাওয়ার পর লুটকৃত চালের হিসাব পাওয়া যাবে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com