শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় মহান বিজয় দিবস পালিত

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় মহান বিজয় দিবস পালিত
১৬

গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গাইবান্ধা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

গত সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর পৌর পার্কে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার মোঃ মোশাররফ হোসেন।

সকাল সাড়ে ১০টায় স্বাধীনতা প্রাঙ্গণে দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয়মেলার উদ্বোধন করা হয়। মেলায় স্টল পরিদর্শন করেন, গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার মোঃ মোশাররফ হোসেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ।

সকাল সাড়ে ১১টায় স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ প্রমুখ।

অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বাদ যোহর বিশেষ মোনাজাত, হাসপাতাল জেলখানা ও সরকারি শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনী, প্রীতি ফুটবল, সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে পৌর পার্কে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com