শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কঞ্চিপাড়া ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষের বিবৃতি

আনোয়ার হোসেন   |   বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কঞ্চিপাড়া ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষের বিবৃতি

একটি স্বার্থানেষীমহল কর্তৃক মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ.টি.এম রাশেদুজ্জামান। গত মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) অধ্যক্ষ এ.টি.এম রাশেদুজ্জামান নিজ স্বাক্ষরিত একটি লিখিত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে জানানো হয়, কঞ্চিপাড়া ডিগ্রী মহাবিদ্যালয়টি একটি সুনামধন্য প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটির চলার ছন্দের পতন ঘটাতে একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা ষড়যন্ত্রের জাল বিস্তার করে দৈনিক দেশ বাংলা প্রতিদিনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অবৈধ নিয়োগ’ এর ধোঁয়া তুলে তথ্য বিকৃত করে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছেন।

মূলত ওই মহলটি হীনস্বার্থ চরিতার্থ করার জন্য উঠে পড়ে লেগেছে। যা মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি এমন মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন।

সেই সাথে ওই স্বার্থান্বেষী মহলটিকে এ ধরনের বিকৃত মিথ্যা অপপ্রচার থেকে বিরত হয়ে প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুন্ন রাখতে সবার প্রতি উদার্থ আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com