আনোয়ার হোসেন | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১০৮ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় খান মোঃ কাওসার ওয়াহিদ (সুজন) এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ, সড়ক অবরোধসহ স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে, বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে শহরের ডিবি রোডে ঘন্টা ব্যাপী এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, কাফি মন্ডল, শফিকুল ইসলাম রুবেল ও ভুক্তভোগী সুজনসহ এলাকাবাসী । শেষে, বিক্ষোভকারীরা আরিফ ফয়সাল লেলিন ও তার মাতা লাকি বেগম কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবী জানিয়ে সড়ক অবরোধ করেন। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com