আনোয়ার হোসেন | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৪৬ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জাহাঙ্গীর আলম (৪০) নামের এক রিকশা চালক। ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। তার এ মৃত্যুতে গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামে।
নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের আজাহার আলীর ছেলে। স্বজনরা জানান, জাহাঙ্গীর আলম স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় থাকতেন। সেখানে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার কিছুটা মানসিক সমস্যা ছিল। বৃহস্পতিবার জাহাঙ্গীর আলম ঢাকা থেকে বাড়িতে আসেন।
পরের দিন শুক্রবার দিবাগত রাতে ঘরের ভেতর গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। এরপর জীবিত ভেবে তার মরদেহ নামানো হয়। এ বিষয়ে নলডাঙ্গা ইউনিয়নের (ইউপি) সদস্য নাহিদ ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com