শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় শহীদি মার্চ কর্মসূর্মচি পালিত

আনোয়ার হোসেন:   |   শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় শহীদি মার্চ কর্মসূর্মচি পালিত
১৬

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে গাইবান্ধায় শহীদি মার্চ কর্মসূচি পালন করা হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেলে এ কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষার্থী-জনতা ছাড়াও আন্দোলনে শহীদ হওয়া গাইবান্ধার শহীদদের স্বজনরা অংশ নেন।

বিকেলে ৪টার দিকে গাইবান্ধার পৌরপার্ক থেকে একটি পদযাত্রা শুরু করে সর্বস্তরের ছাত্র-জনতা। পদযাত্রাটি ডাক-বাংলো মোড় ঘুরে পুরাতন জেলখানা মোড়ে এসে সমবেত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার সমন্বয়ক মেহেদী হাসান, ত্রেয় হাসান জয়িতা ও বায়েজিদ বোস্তামি জিম, শিক্ষার্থী কাফি ইসলাম লিমন ও সাব্বির রায়হান মুকুট প্রমুখ।

বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি ছাত্র জনতার ওপর গুলি বর্ষণকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com