শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় শিশু ধর্ষণ মামলায় শহিদ শেখ নামের এক যুবক গ্রেফতার

আনোয়ার হোসেন:   |   মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় শিশু ধর্ষণ মামলায় শহিদ শেখ নামের এক যুবক গ্রেফতার
১৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৪ বছর বয়সী এক শিশুকে দলবেধে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার মামালার অন্যতম আসামি শহিদ শেখ(২২)কে গ্রেফতার করেছে র‌্যাব।

গত সোমবার রাত ১১টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত আসামি শহিদ শেখ গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের শালমারা গ্রামের শরিফুল শেখের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শালমারা গ্রামের জাহিদুল শেখের ছেলে মনির হোসেন (২২), মজনু শেখের ছেলে অসীম শেখ বেঙ্গু (২০) ও শরিফুল শেখের ছেলে শহিদ শেখ(২২) নাবালিকা এক শিশুর বাড়িতে যায়। এরপর সুকৌশলে শিশুটিকে স্থানীয় কাটাখালী নদীর পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে তারা শিশুকে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়-ভীতিও প্রদর্শন করে। যে কারণে ভয়ে বিষয়টি চাপা রাখে ওই শিশু। পরবর্তীতে শিশুর শারীরিক অসুস্থতা দেখে পরিবারের সন্দেহ হয়। এ নিয়ে গত ১৪ এপ্রিল শিশুটিকে সোনাতলা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে পরীক্ষায় ৯ সপ্তাহের গর্ভবর্তী বলে ধরা পড়ে। তখন বাবা-মায়ের চাপে শিশুটি বিস্তারিত ঘটনা খুলে বলে। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত ওই যুবকদের আসামী করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় গাইবান্ধা র‌্যাব-১৩ ও ফরিদপুর র‌্যাব-১০ ছায়াতদন্ত আরম্ভ করে। একপর্যায়ে গত সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফরিদপুরে কোতয়ালী থানাধীন আলীপুর কবরস্থানের সামনে পাকা রাস্তায় যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ওই মামলার এজাহারনামীয় পলাতক ৩নং আসামী শহিদ শেখকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন, গ্রেফতারকৃত আসামী শহিদ শেখকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com