শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমামের মৃত্যু

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমামের মৃত্যু
১৪

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় হাফেজ জাহিদ হাসান(৩০) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

৩ জানুয়ারী শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ জাহিদ হাসান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ী গ্রামের ছোলায়মান আলীর ছেলে। তিনি একটি মসজিদের ইমামতি করতেন।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, হাফেজ জাহিদ হাসান আজ সকালে তার শ্বসুর বাড়ী থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল বগুড়ার দিকে যাচ্ছছিলেন। পথি মধ্যে গোবিন্দগঞ্জের পশ্চিম চৌমাথা নামক এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি বিদ্যুৎ এর খাম্বার সাথে ধাক্কা লাগলে মাথা ও মুখ থেতলে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে স্থানীয় মসজিদের ইমাম ও আলেমগন ঘটনাস্থলে ছুটে এসে শোকাহত পরিবারকে সান্তনা দেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন সাংবাদিকদের জানান, এ দুর্ঘটনায় নিহত জাহিদ হাসান বগুড়ায় একটি মসজিদের ইমামতি করতেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com