শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আনোয়ার হোসেন   |   সোমবার, ১৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
২২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তপন সাহা (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ধাপেরহাট এলাকার রংপুর-বগুড়া মহাসড়কের পালানপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।   নিহত তপন সাহা পালানপাড়া (বড় সাহাপাড়া) গ্রামের মৃত হরি সাধুর ছেলে।

স্থানীয়রা জানায়, ওই সময় তপন সাহা মোটরসাইকেল চালিয়ে সড়ক পার হচ্ছিলেন। এরই মধ্যে আয়ান অ্যান্ড সোমা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়।

এতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তপন সাহা মারা যান।

গতকাল এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ শুকুর আলী বলেন, ওই স্থানে দুর্ঘটনার খবর লোকমুখে শুনেছি। ঘটনাস্থলে যাওয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com