আনোয়ার হোসেন: | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দূর্ঘটনায় বালু বোঝাই ট্রাকের চালক সজিব মিয়া (২৫) নিহত হয়েছে। হেলপার শাহাদত মিয়া গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক সজিব মিয়া (২৫) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত রায়হান মিয়ার ছেলে। আহত হেলপার শাহাদত মিয়ার ঠিকানা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, বগুড়াগামী পাথর বোঝাই একটি ট্রাক বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। একই দিকে যাবার সময় বালু বোঝাই অপর একটি ট্রাক এসে বিকল ট্রাকের পিছনে ধাক্কা দিলে বালু বোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বালু বোঝাই ট্রাকের চালক তার সিটের সঙ্গে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্রাকের ভিতর থেকে চালকের লাশ উদ্ধার করে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গুরুতর আহত শাহাদত মিয়াকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com