শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল অটোরিকশা চালকের

আনোয়ার হোসেন   |   শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল অটোরিকশা চালকের
১৪

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালক আবু হোসেন (৪০) নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ২ ব্যক্তি। নিহত অটোরিকশা চালক আবু হোসেন পলাশবাড়ী উপজেলার রাইগ্রামের খাদেম হোসেনের ছেলে। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু হোসেনের মৃত্যু হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় আবু হোসেন জুনদহ বাজার এলাকা থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে পলাশবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত মূখী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়। অপর আহত ২ জন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাদের নাম পরিচয় জানা যায়নি। এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বলেন, ওই স্থানে সড়ক দুর্ঘটনার ব্যাপারটি শুনেছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com