আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১০০ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ রোডে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গণমাধ্যম কর্মী মোশাররফ হোসেন বুলু, জাহিদুল ইসলাম জাহিদ, সুদীপ্ত শামীম, মিজানুর রহমান, সাখাওয়াৎ হোসেন মিলন, সাইফুল আকন্দ, শহিদুল ইসলাম আকন্দ, সাইফুল ইসলাম, জয়ন্ত সাহা যতন,সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি, সদস্য সচিব ও সাংবাদিক এ কে এম শামছুল হক প্রমুখ।
বক্তারা বলেন, একজন সৎ ও নির্ভীক সাংবাদিক হিসেবে এ কে এম শামছুল হক দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তার বিরুদ্ধে এমন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে তাকে হয়রানি করা হচ্ছে। এটি শুধু তার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার প্রচেষ্টা নয়, বরং স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র।
বক্তারা সাংবাদিক এ কে এম শামছুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে উল্লেখ করে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।দ্রুত সময়ের মধ্যে এ মামলা প্রত্যাহার করা না হলে আরও বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানান তারা।
উল্লেখ্য, মো. আবুল খায়ের মাহমুদ হাসান বিশ্বাস নামের এক ব্যক্তি সাংবাদিক এ কে এম শামছুল হকের বিরুদ্ধে গাইবান্ধা আদালতে চাঁদা দাবি ও মানহানির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাংবাদিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com