শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় সাংবাদিক-সাহিত্যিক আবু জাফর সাবু স্মরণ অনুষ্ঠান ‘তুমি ছিলে তাই’

আনোয়ার হোসেন:   |   বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় সাংবাদিক-সাহিত্যিক আবু জাফর সাবু স্মরণ অনুষ্ঠান ‘তুমি ছিলে তাই’

‘তুমি ছিলে তাই…’ শিরোনামে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও সাহিত্যিক প্রয়াত আবু জাফর সাবুর স্মরণ অনুষ্ঠান।

কর্মসূচীর মধ্যে ছিল, প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোকবইয়ে শোকানুভুতি প্রকাশ, স্বাগত বক্তব্য, নীরবতা পালন, জীবনী পাঠ, পুস্তক প্রদশর্নী ও দোয়া মাহফিল।

অনুষ্ঠানটির আয়োজন করেন, গাইবান্ধা প্রেসক্লাব। প্রয়াত আবু জাফর সাবুর প্রবাসী কন্যা জাফরিন আকতার সুমি ও গাইবান্ধা সুরবাণী সংসদ এর সহযোগিতায় অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা ছাড়াও রাজনীতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় আবু জাফর সাবুর সহধর্মিণী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গাইবান্ধা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক মাধুকর সম্পাদক কে.এম রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, আবু জাফর সাবু স্মরণ অনুষ্ঠানের আহ্বায়ক সাংবাদিক রজতকান্তি বর্মন। স্মৃতিচারণ করেন, বিশিষ্ট শিক্ষাবিদ মাজহারউল মান্নান, জামায়াতে ইসলামীর জেলা আমীর মো. আব্দুল করিম, বিএনপির জেলা সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, ক্রীড়া সংগঠক ও পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, গাইবান্ধা থিয়েটার সভাপতি আলমগীর কবির বাদল, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ সভাপতি মো. সদরুল আমিন সোয়েব, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অমিতাভ দাশ হিমুন ও সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউন্নবী রাজু, কুদ্দুস আলম, নাট্যকর্মী মোহাম্মদ আমিন, শাহ আলম বাবলু, সাংবাদিক মো. খালেদ হোসেন, শফিউল ইসলাম, আফতাব হোসেন, সৈয়দ রোকনু্জ্জামান রোকন, নেয়ামুল ইসলাম পামেল, আরিফুল ইসলাম বাবু, রিকতু প্রসাদ, জাভেদ হোসেন, কায়সার রহমান রোমেল, হেদায়েতুল ইসলাম বাবু, শাহজাহান সিরাজ, পৌর কাউন্সিলর মাহফুজা খানম মিতা, আবু জাফর সাবুর সহধর্মিণী সুফিয়া খাতুন শেফা প্রমুখ।

সাহিত্য, সাংবাদিকতা ও সমাজসেবায় প্রয়াত আবু জাফর সাবুর অসমান্য অবদান তুলে ধরে বক্তারা বলেন, ব্যক্তি মানুষ হিসেবেও তিনি অসংখ্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আবু জাফর সাবুর কর্মময় জীবন দীর্ঘকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

শিরিন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রয়াত আবু জাফর সাবুর যুক্তরাজ্য প্রবাসী কন্যা জাফরিন আকতার সুমি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে অশ্রুসজল কণ্ঠে বলেন, তার বাবা মানুষকে ভালোবাসতেন। গাইবান্ধা প্রেসক্লাব ছিল তার জীবনের অংশ। তিনি সব সময় সাংবাদিকতার সাথে যুক্ত মানুষদের সুখ-দুঃখের খবর রাখতেন। তিনি বলেন, তারপরও যদি তিনি কারও মনে আঘাত দিয়ে থাকেন সেটি আপনারা ভুলে যাবেন।

শেষে আবু জাফর সাবুর আত্মার চির শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, কাচারী বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু বকর সিদ্দিক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com