শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত
১৩

গাইবান্ধায় সাড়ম্বরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাইবান্ধার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে বৃহস্পতিবার আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে আমিনুল ইসলাম গোলাপ, ওয়াজিউর রহমান রাফেল, ময়নুল ইসলাম রাজা, জহুরুল কাইয়ুম, দেবাশীষ দাশ দেবু, চুনি ইসলাম, জিয়াউল হক জনি, আলমগীর কবির বাদল, গোলাম রব্বানী মুসা, শাহ আলম বাবলু, আলাল আহমেদ, মানিক বাহার, গোলাম রব্বানী, অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, শিরিন আকতার, রিকতু প্রসাদ, ইসরাত জাহান, সাধন সরকার প্রমুখ।

সভায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রমতোষ সাহাকে আহবায়ক করে ৩৫ সদস্য বিশিষ্ট নববর্ষ উদযাপন পরিষদ ১৪৩২ গঠন করা হয়। নববর্ষের প্রথমদিন পয়লা বৈশাখ সকালে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com