শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় স্কুলের নৈশ প্রহরীর বাড়ি থেকে দুই চোরাই গরু উদ্ধার

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় স্কুলের নৈশ প্রহরীর বাড়ি থেকে দুই চোরাই গরু উদ্ধার

গাইবান্ধায় স্থানীয় জনগণের সহায়তায় থানা পুলিশ স্কুলের নৈশ প্রহরী মতিয়ার রহমানের বাড়ি থেকে ২টি চোরাইগরু উদ্ধার ছাড়াও চোরাই সন্ধেহে আরও ৬ টি গরু জব্দ করেছে।

মতিয়ার রহমান সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খাঁ গ্রামের মৃত আবু মিয়ার পুত্র ও রহমতপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী।

রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোসাব্বীর হোসেন জানান, শনিবার (২৫ জানুয়ারী) দিবাগত রাতে ইউনিয়নের ভগবানপুর গ্রামের শ্রী পুলিন বর্মনের পুত্র প্রদীপ ও পবিত্র বর্মনের ২টি গরু চুরি হয়। পরের দিন বিভিন্ন স্থানে অনুসন্ধানের এক পর্যায়ে গোপন সুত্রে গরুর মালিক জানতে পারেন চুরি যাওয়া গরু ২টি স্কুলের নৈশপ্রহরী মতিয়ারের বাড়িতে রয়েছে। বিষয়টি গরুর মালিক প্রদীপ ও পবিত্র বর্মন অবগত করে উদ্ধারের দাবী জানান। তাদের দেয়া তথ্যমতে বিষয়টি নিশ্চিত হয়ে থানায় খবর দেন। পুলিশ এসে স্থানীয় লোকজনের সহায়তায় মতিয়ারের বাড়িতে তল্লাশি চালিয়ে ২ চোরাই যাওয়া গরু উদ্ধারসহ চোরাই সন্ধেহে আরও ৬ টি গরু জব্দ করে। এরপর এ সব গরু ইউনিয়নের জনৈক খায়রুলের খোঁয়াড়ে রাখে।

বিষয়টি নিয়ে প্রদীপ ও পবিত্র বর্মনের সাথে কথা হলে ঘটনার বর্ণনা দিয়ে জানান, এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

ঘটনার বিস্তারিত জানতে মতিয়ার রহমানের সাথে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

রহমতপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাহমিনা বেগম জানান, মতিয়ার রহমান এ প্রতিষ্ঠানে নৈশপ্রহরী পদে চাকরি করেন। চলতি মাসের ১৩ হতে ২৭ তারিখ পর্যন্ত হাজিরা খাতায় তার কোন স্বাক্ষর নেই।

গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার জানান, গরুগুলো খোঁয়াড়ে আছে। এ নিয়ে থানায় মামলা ( নং-৩৫/২৫) দায়ের হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com