আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ১০৬ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিত্যক্ত টয়লেটের কূপ থেকে সাব্বির হোসেন নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বোনকে ডিভোর্সের জেরে পরিকল্পিতভাবে সাব্বিরকে অপহরণের পর হত্যা করে মরদেহ কূপে লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ নিহত সাব্বিরের বাবার। এ ঘটনায় অভিযুক্ত সাব্বিরের সাবেক বোন জামাই ইউনুস আলীসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকার একটি পরিত্যক্ত টয়লেটের কূপ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল।
নিহত সাব্বির হোসেন (১৬) গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে বিশুবাড়ী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
এরআগে, গত শনিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার সাহেবগঞ্জ বাজার থেকে সাব্বিরকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় ইউনুস আলী ও রবিউল ইসলামসহ কয়েকজন। এ ঘটনার পরদিন অপহরণের অভিযোগে গোবিন্দগঞ্জ থানায় তিন জন নামীয়সহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন সাব্বিরের বাবা মোহাম্মদ আলী।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com