শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ৪টি ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ৪টি ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা
১৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেইসঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একটি ইটভাটা।

বৃহস্পতিবার বিকালে এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয় ও পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং যৌথভাবে এ অভিযান চালায়।

গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ও কামারদহ ইউনিয়নে ৪টি ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) আব্দুল্লাহ-আল-মামুন।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন, নিয়ন্ত্রণ আইন, বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে, অবৈধভাবে ইট পোড়ানোর অভিযোগে ৩টি ইটভাটার প্রত্যেক মালিক থেকে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া একটি ইটভাটার হাওয়া মেশিন, কিলন ও কাঁচা ইট ভেঙ্গে দিয়ে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয় এবং অপর একটি ইটভাটার কিলন আংশিক ভেঙ্গে ফেলা হয়।

এ সময় রংপুর বিভাগীয় সিনিয়র কেমিস্ট মোঃ হাসান-ই-মোবারক, গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম, পরিদর্শক শের আলমসহ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত ভাটাগুলো হলো- মেসার্স এম এম বি ব্রিকস, মেসার্স আর আর বি ব্রিকস, মেসার্স কাজী ব্রিকস এবং মেসার্স আজাদ কনস্ট্রাকশন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com