শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ৪ হাজার ট্যাপেন্টাডলসহ ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ৩

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ৪ হাজার ট্যাপেন্টাডলসহ ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ৩
২১

গাইবান্ধায় ৪ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি বাবা ও ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১১ ডিসেম্বর/২০২৪) সকালে জেলার সব গোবিন্দগঞ্জ উপজেলার মালঞ্চা হাজীপাড়া গ্রামের একটি ধান ভাঙ্গার মিল থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলেন, মালঞ্চা হাজীপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে বাহাদুর সরকার (৩৮) ও ছেলে নাজমুল হুদা বাপ্পী (২০)। এ ছাড়াও একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে মাসুদ রানা (২১)।

এ বিষয়টি নিশ্চিত করে, গাইবান্ধা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক আবু নায়েম মো. কাজী নুরুন্নবী গণমাধ্যমে জানান, গোপন খবরে ভিত্তিতে মালঞ্চা হাজীপাড়া গ্রামের বাহাদুর সরকারের ধান ভাঙ্গার মিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই মিলের স্টোর রুম থেকে ১৯ বোতল ফেন্সিডিলসহ ৪ হাজার পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ঘটনার দায়ে হাতেনাতে আটক করা হয় বাহাদুর সরকার, তার ছেলে নাজমুল হুদা ও মাসুদ রানাকে।

তিনি আরও জানান, গ্রেফতার হওয়া বাবা ও ছেলে উদ্ধার করা অবৈধ মাদকদ্রব্যগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখেন। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com