শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ৯ কেজি গাঁজাসহ পুলিশের এএসআই আটক

আনোয়ার হোসেন   |   বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ২১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ৯ কেজি গাঁজাসহ পুলিশের এএসআই আটক
১৭

গাইবান্ধায় সাড়ে ৯কেজি গাঁজাসহ পুলিশের এএসআই আনিসুর রহমানকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১৮ফেব্রুয়ারী) গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনিসুর রহমান(৪০) লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এবং গাইবান্ধার পলাশবাড়ী থানায় সহকারী উপ-পরিদর্শক (এএআই) পদে কর্মরত।

থানা পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ের মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সি.সি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) তল্লাশীকালে আনিসুর রহমানের কাছ থেকে সাড়ে ৯ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো বলেন, আনিসুর রহমান সহকারী উপ-পরিদর্শক (এএআই) পদে এ থানায় কর্মরত। তিনি গোবিন্দগঞ্জে গাঁজাসহ পুলিশের হাতে আটক হয়েছেন। তার বিষয়টি উদ্ধর্তন কর্মকর্তাকে জানানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বুধবার(১৯ ফেব্রয়ারী) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- জিআর ২৩/২৫। গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা বলেন, মাদকসহ গ্রেফতারকৃত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com