আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ৯৯ বার পঠিত | পড়ুন মিনিটে
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের বেড়েছে দুর্ভোগ। শীতার্ত মানুষের এ দূর্ভোগ লাঘবে গাইবান্ধার কামারজানিতে শীতবস্ত্র বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন সাসটেইনেবল ইনক্লুশন ইনিশিয়াটিভ।
রোববার (১২ জানুয়ারী) সদর উপজেলার কামারজানি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামন থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহাবুবুর রহমান প্রমূখ।
ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান এই অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানান এবং সেই সাথে সংগঠন ভিনগোলার্ধের সাফলতা কামনা করেন।
উল্লেখ্য, এ সময় ১০০টি কম্বল শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com