শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাইওয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ০৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাইওয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

৬ মার্চ, (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ থানা চত্বরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিশনাল ডিআইজি (অপারেশন, পশ্চিম) মুনতাসিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহাসড়কে জনভোগান্তিরোধে হাইওয়ে পুলিশের পাশাপাশি স্থানীয় সুধীজন বড় ভূমিকা রাখতে পারে। সকলের সহযোগিতায় আগামীর ঈদ যাত্রা অনেকটাই নির্বিঘ্ন ও আরামদায়ক হবে। ইনশাল্লাহ।

এসময় বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও জেপি ফিলিং স্টেশনের মালিক একেএম রাহেনুল ইসলাম জুয়েল, হাইওয়ে থানা ওসি মো. মোজাফ্ফর হোসেন, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আলতাব হোসেন পাতা, বালুয়া বাজার কমিউনিটি পুলিশিং এর সভাপতি সহকরী শিক্ষক মোঃ আবু তাহের প্রধান, শ্রমিকদলের সভাপতি ইকবাল হোসেন, মোস্তাকিম আহম্মেদ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com