শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

আনোয়ার হোসেন   |   শনিবার, ০৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

সারা দেশের ন্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (৫ অক্টোবর) গোলাপবাগ আলিম মাদ্রাসা হল রুমে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এরপর সরকারী কলেজের অধ্যক্ষ নাসিন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার শীর্ষক আলোচনায় নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নিবার্হী কর্মকতা (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, সরকারি কলেজের উপাধ্যাক্ষ বসির আহমেদ, মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, পিয়ারাপুর আইজিএম কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান, শাকিল এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা, গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল রায়, গোলাপবাগ আলীম মাদ্রাসার অধ্যক্ষ অজেদুল ইসলাম, বর্ধন কুঠি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক আকন্দ, বরকত উল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোয়েব ফেরদাউস, পান্তাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা মাধ্যমিক রাম সাধারন সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। এসময়, প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে একটি র্যালি উপজেলা পরিষদের প্রধান রাস্তা প্রদক্ষিন করে। অনুষ্ঠানটির সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন, কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল আজিজ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com